ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন

ভোলায় ইউপি সদস্য ও তার সহযোগী ইয়াবাসহ আটক

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬০

ভোলা প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলায় ১০২ পিস ইয়াবাসহ মো. মামুন ও তার সহযোগী মো. রাকিবকে আটক করেছে পুলিশ। আটক মো. মামুন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও রাকিব চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের বাসিন্দা।

রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

তজুমদ্দিন থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন ও উপ-পরিদর্শক (এসআই) হাবিবের নেতৃত্বে পুলিশের একটি টিম শম্ভুপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালায়।

এসময় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রামের শরিফ মাস্টার বাড়ির দরজায় পাকা সড়কের ওপর থেকে ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মামুন ও রাকিবকে আটক করেন। আটক মামুনের বিরুদ্ধে এর আগেও বোরহানউদ্দিন থানায় মাদকসহ চারটি মামলা রয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, পুলিশের নিয়মিত অভিযানের মাধ্যমে আজকের এই ইয়াবার চালান ধরা পরেছে। থানা এলাকার বাহিরের লোক ইয়াবার ব্যবসা করিতেছে,এরূপ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এমন অভিযান করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৫:১৮ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলায় ইউপি সদস্য ও তার সহযোগী ইয়াবাসহ আটক

আপডেট সময় : ১১:৫৫:১৮ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩