ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

ভোলায় প্রেমের মহামারী! প্রেমিক রায়হানের বাড়িতে প্রেমিকার অনশন

তুহিন খন্দকার, ভোলা প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪২৪

ভোলায় যেন প্রেমঘটিত ঘটনার এক মহামারী চলছে! একের পর এক প্রেমিকের বাড়িতে হাজির হচ্ছেন প্রেমিকারা, কেউ কেউ আবার বসে যাচ্ছেন অনশনে। সর্বশেষ এমন ঘটনা ঘটেছে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকরদ্দী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেনের ছেলে রায়হানের প্রেমে মুগ্ধ হয়ে চট্টগ্রাম থেকে ছুটে আসেন এক তরুণী। রায়হানের দেওয়া বিয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ প্রেমিকা শুক্রবার সকালে রায়হানের বাড়ির উঠানে অনশন শুরু করেন।

তরুণীর দাবি, দীর্ঘদিন ধরে রায়হানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিলেও সম্প্রতি রায়হান তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং বিয়ের প্রসঙ্গ এড়িয়ে চলতে থাকেন। হতাশ হয়ে প্রতারিত প্রেমিকা সরাসরি তার বাড়িতে এসে অবস্থান নেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চালান।

রায়হান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তার পরিবার বিষয়টি গোপনে মীমাংসার চেষ্টায় রয়েছে। অনশনের ঘটনায় পরিবারটি চরম অস্বস্তিকর ও বিব্রতকর অবস্থায় পড়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভোলার বিভিন্ন উপজেলায় প্রেমঘটিত এমন একাধিক ঘটনা প্রকাশ্যে আসছে। সমাজ বিশ্লেষকদের মতে, এসব ঘটনা তরুণ-তরুণীদের মধ্যে ভালোবাসা ও সম্পর্কের প্রতি দায়িত্বশীলতার অভাব এবং সামাজিক মূল্যবোধের দুর্বলতাকে স্পষ্ট করে তুলে ধরছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৩৬৭ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলায় প্রেমের মহামারী! প্রেমিক রায়হানের বাড়িতে প্রেমিকার অনশন

আপডেট সময় : ০৬:৫৭:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ১১ জুলাই ২০২৫