মনপুরার চেয়ারম্যান এর উঠান বৈঠক জনসভায় পরিনত।
বিশেষ প্রতিনিধিঃ
ভোলার মনপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শ্রী শ্রী গৌরনিতাই সেবা আশ্রম প্রাঙ্গণে বর্তমান ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর কে পুনরায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত করার লক্ষে ০১/০৩/২০২৪ উঠান বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত উঠান বৈঠক ও মতবিনিময়ের ডাকে লোকো লোকারণ্য হয়ে বিশাল জনসভার রুপ নেন।অনুষ্ঠানে নিউটন চক্রবর্তীর সভাপতিত্বে,রাহাত খান নাহিদ এর সন্চানলায়,উপস্থিত ছিলেন ,মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৭নং ওয়ার্ডের দুই দুই বারের ইউপি সদস্য রুহুল আমিন মেম্বার,মনপুরা ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মিজানুর রহমান,মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান,মনপুরা ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম ও ৮ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল প্রমুখ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্ব দলীয় আমজনতা।উপস্থিত বক্তব্য কালে ইউপি চেয়ারম্যান আমনত উল্যাহ আলমগীর বলেন,আমি আপনাদেরই আলমগীর ,জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো,আপনাদের দোয়ায় আমি আবারো প্রার্থী,আপনারা আমার শক্তির উৎস পরমাত্মীয়,আমি মনপুরা ইউনিয়নের কোনো কাজে কৃপনতা করেনাই।আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ। আমি শতস্পুত ভাবে সর্ব সহযোগিতা দিয়ে যাব,আমি বিশ্বাস করি জনগন এখন আর বোকা নয়,সঠিক প্রার্থী বিবেচনা করতে জনগন ভুল করবেনা।আপনারা মনে রাখবেন একজন সঠিক প্রতিনিধিই পারে,সঠিক ভাবে,ইউনিয়নের জনগনকে গন্তব্যে পৌছে নিতে।আমি ১ নং মনপুরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।গ্রামকে সহরে পরিনত করার প্রতিস্রুতি নিয়ে আঁধুনিকতায় সাজাবো প্রানের ১নং ইউনিয়ন ।আমার নির্বাচনীয় বিষয় নিয়ে এবং সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে।আপনারা আমাকে নির্দ্বিধায় নির্সংকোচে বলতে পারেন।আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে জাব ইনশাআল্লাহ।আসুন সরকারের নির্দ্বেশনা মেনে চলি,একে-অপরের সহযোগিতা করি,নিজেদের ওয়ার্ড নিজেরাই গড়ি।






















