নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর ২০২২, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৮ জন

মাদরাসায় যাওয়ার পথে লালমোহনের শিশু নিখোঁজ

১৯৮

ভোলার লালমোহনে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে এক শিশু। রোববার সকালে আশিক (১১) নামের ওই শিশু মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তার আর খোঁজ মেলেনি। মাদরাসায় খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও যায়নি আশিক। তার বাড়ি লালমোহন উপজেলার দক্ষিণ লালমোহন গ্রামের ৩নং ওয়ার্ডে। শিশু আশিককে খুঁজে না পেয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এ ব্যাপারে সোমবার লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছে আশিকের দাদা আব্দুল আলিম। জিডি নং-১৩২। আশিকের বাবা আজাদ ওমান প্রবাসী। সে বাবা-মায়ের ২ সন্তান।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে শিশু আশিক রায়চাঁদ বড় হুজুরের মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। সে ওই মাদরাসার হেফজ বিভাগে পড়ে। কিন্তু আশিক মাদরাসায় যায়নি বলে মাদরাসা থেকে ফোনে জানানো হয়। পরে তার খোঁজাখুজি করেও কোথাও কোন হদিস পাচ্ছে না পরিবারের লোকজন। আশিকের কোন খোঁজ পেলে তার দাদা আব্দুল আলিমের ফোন নম্বর (০১৮৩৪৪০১০৩২, অথবা ০১৭৩৫৭৬৬৬৮৩) জানানোর জন্য অনুরোধ করা গেল।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১০

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

১১

যশোরে বিজিবি র সফল অভিযান

১২

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

১৩

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১৪

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১৬

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৭

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৮

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৯

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২০