নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২৩, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০ জন

মোংলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫৮

মোঃ রুবেল খান, মোংলা বাগেরহাট:

রোগমুক্ত ও সুস্থ্য আগামী প্রজন্ম গড়তে আসছে ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দেশ ব্যাপি ৬ থেকে ৫৯ মাস বয়সি সকল শিশুদের এ প্লাস ভিটামিন খাওয়ানো হবে। এ উপলক্ষে মোংলায় অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার (১৩ই জুন) বেলা ১১ টায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন এর সভাপতিত্বে সভায় উপ‌স্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, মেডিকেল অফিসার ডা. আফসানা নাঈমা হাসান। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতি‌নিধিসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখে, ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। রাতকানা রোগ এবং অন্ধত্ব একটি অপুষ্টিজনিত সমস্যা, যা ভিটামিন ‘এ’ এর অভাবে হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন মানবদেহে ভিটা‌মিন এ’র গুরুত্ব তুলে ধরে বলেন, শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে আগামী ১৫ জুন দিনব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের ন্যায় মোংলা উপজেলার পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী মিলে ৫৭টি কেন্দ্রে ৫ হাজার ৪শ শিশু এবং উপজেলার ৬টি ইউনিয়নে ১৪৫টি কেন্দ্রে ১৩ হাজার ১শ শিশুকে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশুমৃত্যু প্রতিরোধে শিশুকে আগামী ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত উপজেলার প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১০

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

১১

যশোরে বিজিবি র সফল অভিযান

১২

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

১৩

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১৪

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১৬

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৭

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৮

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৯

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২০