শিরোনাম ::
লালপুরে দুই স্ত্রী উপরে অভিমানে যুবকের আত্মহত্যা
তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার।
নাটোরে লালপুরে দুই স্ত্রীর ওপর অভিমান করে শামীম(২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (২৯শে অক্টোবর) ভোরের দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের ধনঞ্জয়পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শামীম একই এলাকার শাহজাহান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় প্রথম স্ত্রী ও দুবাইয়ে ২য় স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা-কাটাকাটির জের ধরে তাদের ওপর অভিমান করে ভোরে ঘরে তীরের সাথে রশি দিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন জানায়, লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Facebook Comments Box


















