ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ

লালমোহনে আঞ্চলিক মহাসড়কের কাজ পরিদর্শন করেছেন এমপি শাওন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৫

লালমোহন ভোলা প্রতিনিধি :
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন অংশের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। সোমবার সকালে লালমোহন থানার মোড় থেকে লালমোহন বাজারের মধ্যেকার সড়কটি পরিদর্শন করেন তিনি। আঞ্চলিক মহাসড়কের লালমোহন অংশের প্রায় সাড়ে দশ কিলোমিটার সড়কের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স।
পরিদর্শন শেষে লালমোহন অংশের সড়ক উন্নয়ন কাজের ধীরগতি ও ঠিকাদারের গাফিলতি নিয়ে উদ্বেগে প্রকাশ করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, জনভোগান্তি লাঘবে উন্নয়ন করছে সরকার, কিন্তু ঠিকাদার গাফিলতি করে জনভোগান্তি তৈরি করলে তা মানা যাবেনা। এসময় সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে তাগিদ দেন তিনি।

সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক বিভাগ, ভোলার অফিসের তথ্য মতে, ভোলা সদরের সঙ্গে সাত উপজেলার যোগাযোগের আঞ্চলিক মহাসড়কটি সদরের পরানগঞ্জ থেকে বাবুরহাট পর্যন্ত ৯৪ কিলোমিটারের সড়কটির ১৮ ফুট থেকে ৩০ ফুট প্রশস্ত করার কাজ চলছে। পাশাপাশি এ সড়কের ওপর ৪টি গার্ডার ব্রিজ ও ৪৩টি কালভার্ট নতুন করে নির্মাণে ৮টি প্যাকেজে ৮৪৯ কোটি ৩৯ লাখ টাকার টেন্ডার হয় ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে। টেন্ডার পান ৭টি ঠিকাদার প্রতিষ্ঠান। যার কাজ শুরু হয় ২০২১ সালের এপ্রিল মাসে। ২০২২ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সড়কের দুপাশে গাছ, বিদ্যুতের খাম্বা ও বৈরী আবহাওয়ার কারণে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত আরও এক বছর মেয়াদ বৃদ্ধি করা হয়। তবে এ মেয়াদের আর চারমাস বাকি থাকলেও লালমোহন অংশে ঠিকাদারের গাফিলতির কারণে জনভোগান্তির সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১৪:৩৪ অপরাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে আঞ্চলিক মহাসড়কের কাজ পরিদর্শন করেছেন এমপি শাওন

আপডেট সময় : ০৬:১৪:৩৪ অপরাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০২৩