লালমোহনে কোয়েড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের মধ্য চর কচুয়াখালী এলাকায় অবস্থিত কোয়েড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও আনন্দ-উচ্ছ্বাসে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। অতিথিরা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সফলভাবে আয়োজন সম্পন্ন করায় বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের...
৫২৬
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের মধ্য চর কচুয়াখালী এলাকায় অবস্থিত কোয়েড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও আনন্দ-উচ্ছ্বাসে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। অতিথিরা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সফলভাবে আয়োজন সম্পন্ন করায় বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।