ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার Logo আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার Logo ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি

লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮০

আড়াই বছরের ফুটফুটে শিশু মো. শাকিব। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে সে। জ্বর, সর্দি, ঠান্ডা, অ্যালার্জি এবং শ্বাসকষ্টসহ একের পর এক সমস্যায় কাটছে তার ছোট্ট জীবনের প্রতিটি মুহূর্ত। সন্তানকে সুস্থ করে তুলতে বাবা-মা ছুটেছেন এক চিকিৎসকের কাছ থেকে অন্য চিকিৎসকের কাছে। শেষমেশ ধরা পড়ে তার হার্টের সমস্যা। যখন তার হার্টের ব্যথা শুরু হয় তখন অসহনীয় যন্ত্রণায় কাঁদে শিশু শাকিব। সে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার ছফর আলী মুন্সি বাড়ির মো. বাচ্চুর ছেলে। বাচ্চু পেশায় একজন মাইক্রোবাস চালক। সীমিত আয়ে কোনো রকমে চলে তার সংসার। কিন্তু সন্তানের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে ইতোমধ্যে তিনি ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েছেন। এখন শাকিবের চিকিৎসা ব্যয় জোগাতে মহাদুশ্চিন্তায় বাবা-মা।
শিশু শাকিবের বাবা বাচ্চু জানান, শাকিব জন্মের পর থেকেই অসুস্থ থাকায় প্রথমে লালমোহনের শিশু চিকিৎসকদের পরামর্শ নিই। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ছেলেকে ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালে নিই। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা দেয়া হয়। কিন্তু এরইমধ্যে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে আমাকে ধারদেনা করতে হয়েছে। একপর্যায়ে অর্থের অভাবে নির্ধারিত সময়ে আর ছেলেকে ঢাকায় নিতে পারিনি। কিছুদিন পর শাকিবের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। কখনো তার শরীর নীল হয়ে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। অসহ্য কষ্টে সারারাত চিৎকার করে কাঁদে সে। শাকিবের এই কান্না, অসুস্থতা আর অর্থের সংকট- সব মিলিয়ে এখন অসহায় হয়ে পড়েছি। তবুও আবার দেনা করে শাকিবকে নিয়ে ঢাকার ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের একজন চিকিৎসকের কাছে গেলে তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, শাকিবের হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রক্তনালি চিকন হয়ে গেছে। যার জন্য দ্রুত অপারেশন করতে হবে। দেরি হলে শাকিবের অবস্থা আরও খারাপ হতে পারে।
তিনি আরও জানান, চিকিৎসার জন্য এখন প্রথম পর্যায়ে অপারেশন করতে অন্তত ৬ লাখ টাকা প্রয়োজন। এরপর শাকিবের বয়স ৬-৭ বছর হলে আরও একটি অপারেশন করতে হবে। চিকিৎসক জানিয়েছেন- প্রথম অপারেশনটি করা গেলে আমার ছোট্ট ছেলে শাকিব কিছুটা সুস্থ হয়ে উঠবে, ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। কিন্তু সামান্য আয়ের একজন মাইক্রোবাস চালক হয়ে আমার পক্ষে এত টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। সন্তানের চিকিৎসার জন্য ইতোমধ্যে বিভিন্ন এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছি। এছাড়া আমার সহায়-সম্বল বলতে রয়েছে শুধু বসতভিটাটিই। একদিকে অসুস্থ সন্তানের কষ্ট, অন্যদিকে ঋণের বোঝা- এই কঠিন পরিস্থিতিতে মানুষের সহযোগিতা চাওয়া ছাড়া আর কোনো পথ নেই আমার কাছে। তাই সরকারি-বেসরকারি সংস্থা ও দেশ-বিদেশের হৃদয়বান এবং বিত্তবান মানুষ ও মানবিক সংগঠনগুলোর কাছে শাকিবের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করছি। সবার সামান্য আর্থিক সহযোগিতাও শাকিবের চিকিৎসার জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাকিবের চিকিৎসা ও অপারেশনের জন্য সহযোগিতা করতে ০১৭১৬৮৩৯৭৮৭ (বিকাশ ব্যক্তিগত) এই নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ বলেন, জাতীয় সমাজ কল্যান পরিষদের পক্ষ থেকে জন্মগত হৃদরোগীদের জন্য বর্তমানে সরকারের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদানের ব্যবস্থা রয়েছে। শিশু শাকিবের কাগজপত্র অনলাইনে আবেদন করে লালমোহন সমাজসেবা অফিসে জমা দিলে কাগজপত্রগুলো ভোলা অফিসে প্রেরণ করা হবে। ভোলা অফিস অনুমোদন করলে শাকিবের পরিবারকে চিকিৎসার জন্য অনুদানের চেক প্রদান করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ০৭:৪৩:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি

আপডেট সময় : ০৭:৪৩:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬