ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

লালমোহনে ১৯টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু, সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রশাসন 

লালমোহন ভোলা প্রতিনিধি।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২৪

ভোলার লালমোহন উপজেলায় এ বছরের শারদীয় দুর্গোৎসবে বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। গত বছর ১৬টি মণ্ডপে দুর্গাপূজা হলেও এবার ১৯টি মণ্ডপে অনুষ্ঠিত হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২৮ সেপ্মটেম্বর) মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে এ মহোৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী ২রা অক্টোবর  উৎসবের সমাপ্তি হবে। এই পূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে।

লালমোহন উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের সভাপতি নিরব কুমার দে জানান, আবহমান কাল থেকেই শারদীয় দুর্গোৎসব আমাদের একটি বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। এই উৎসবকে কেন্দ্র করে আমরা কোনো শঙ্কা দেখছি না। এছাড়া ভোলা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম), উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আমাদেরকে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করছেন। আমরা নির্বিঘ্নে এবারের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। এরইমধ্যে আমরা পূজা উদযাপন কমিটির সঙ্গে কয়েকটি সভা করেছি। তাদের দাবি অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মণ্ডপের নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক ও আনসারদের পাশাপাশি পুলিশ, কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা মণ্ডপগুলো নিয়মিত মনিটরিং করবো।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৩:৪৭ অপরাহ্ণ, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে ১৯টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু, সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রশাসন 

আপডেট সময় : ০৬:২৩:৪৭ অপরাহ্ণ, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫