ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

স্বাক্ষর জালিয়াতির মামলায় কারাগারে : নুরুল ইসলাম জুলহা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪৫

স্টাফ রিপোর্টার:

স্বাক্ষর জালিয়াতির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক দাবি করে আসা নুরুল ইসলাম জুলহাস নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৩ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ মোশাররফ হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

জানা যায়, আসামি নুরুল ইসলাম জুলহাস মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুড়ী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র। তার বিরুদ্ধে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি মামলা দায়ের করা হয়। সে মামলার তদন্ত করে আসামি নুরুল ইসলাম জুলহাসের বিরুদ্ধে অসঙ্গতির প্রমাণ পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এদিকে, তার স্বাক্ষর জালিয়াতির বিষয়টি আদালতে অভিযুক্ত জুলহাস অস্বীকার করলে স্বাক্ষর পরীক্ষা করতে তা পাঠানো হয় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) বা অপরাধ তদন্ত বিভাগে। সেখানে সিআইডির হস্তলিপি ব্যুরোর পরীক্ষাগারে তার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়।

এ মামলায় দীর্ঘ তদন্ত এবং আদালতের বিভিন্ন প্রক্রিয়া শেষে আসামি নুরুল ইসলাম জুলহাসকে তার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ মঙ্গলবার (২৯ আগস্ট) আদালতে হাজির হওয়ার দিন ধার্য করেন আদালত। এদিন সকালে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় আদালত নুরুল ইসলাম জুলহাসের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, কারাগারে যাওয়ার আগ পর্যন্ত আসামি নুরুল ইসলাম জুলহাস রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি ভাড়া বাড়ীতে পরিবারসহ বসবাস করে আসছিলেন। আদালত সুত্র জানায়, এর আগে একই মামলায় চলতি বছরের জুন মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সে পরোয়ানা মোহাম্মদপুর থানায় গিয়ে পৌঁছলে তার বাসায় একাধিকবার অভিযান চালালেও পলাতক ছিলেন তিনি। গা ঢাকা দিলেও সবশেষ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে যেতেই হলো নুরুল ইসলাম জুলহাসকে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪১:৩৪ অপরাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

স্বাক্ষর জালিয়াতির মামলায় কারাগারে : নুরুল ইসলাম জুলহা

আপডেট সময় : ০৭:৪১:৩৪ অপরাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০২৩