নিজস্ব প্রতিবেদক
২ মার্চ ২০২৩, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৯ জন

স্মার্ট নাগরিক গড়তে স্মার্ট শিক্ষার বিকল্প নেই – দীপু মনি

২২৭

আরশাদ মামুন।
স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক দরকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (১ মার্চ) রাজধানীর মগবাজারে সিদ্ধেশ্বরী কলেজ মিলনায়তনে নবীনবরণ ও নতুন অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের জন্য স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে স্মার্ট শিক্ষারও কোনো বিকল্প নেই। আর আমরা (সরকার) সেই স্মার্ট শিক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা পড়াশোনা করবো, সৃজনশীল কাজে অংশগ্রহণ করবো। তবেই আমরা সঠিক ও সুন্দর মানুষ হিসেবে বেড়ে উঠবো। আগামী প্রজন্মকে সুন্দরভাবে পরিচালিত করতে স্মার্ট শিক্ষা প্রয়োজন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তির ব্যবহার আমাদের করতে হবে। যেহেতু সময়টাই প্রযুক্তির। তবে আমাদের মাথায় রাখতে হবে, প্রযুক্তির ব্যবহারটা যেন সঠিক হয়।’

তিনি বলেন, ‘প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে মস্তিষ্কের ব্যবহার জরুরি। হাতের কাছে যা পাই তা-ই শেয়ার করলে চলবে না। যাচাই করতে হবে। হাতের সঙ্গে মাথার ব্যবহার করতে হবে। মুখে যা বলছি তার ক্ষেত্রেও ভেবেচিন্তে বলতে হবে।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মানবিকতার চর্চা করতে হবে। তবেই আমরা সুন্দর ও সঠিক মানুষ হিসেবে বেড়ে উঠবো। সোনার বাংলা গড়তে আমাদের সঠিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।’

মুখস্ত বিদ্যার অভ্যাস বাদ দেয়ার পরামর্শ দিয়ে দীপু মনি বলেন, ‘আমাদের বুঝে পড়তে হবে, যাতে পরে তা বাস্তবায়ন করতে পারি। মুখস্ত করলে এক সময় তা ভুলে যাবে। মুখস্ত বিদ্যার কোনো ভবিষ্যৎ নেই। তাই বুঝে শুনে পড়তে হবে। তাহলেই দেশ ও জাতির উন্নয়নে সেই শিক্ষা কাজে লাগবে।’

তিনি বলেন, ‘যারা ভালো ফলাফল করছে তাদের জন্য যেমন সাফল্য, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও এটি অনেক বড় ব্যাপার। যারা শিক্ষাক্ষেত্রে এই ধারা অব্যাহত রাখছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, সাবেক সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি ভূঁইয়া সফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর সায়রা বেগম ও গভর্নিং বডির সদস্যসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

১০

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

১১

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১২

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১৩

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

১৪

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

১৫

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৬

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

১৭

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১৮

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৯

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

২০