ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ

আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালাল আসামি

অনলাইন ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮০৪

বরগুনার আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পুলিশ হেফাজত থেকে এক আসামি পালিয়ে গেছে। রোববার (৩ আগস্ট) বিকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালিয়ে যায় ওই আসামি।

পলাতক আসামির নাম আল আমিন। তিনি বরগুনা সদর উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মিজানুর রহমান।

জানা যায়, আল আমিনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী ২০১৮ সালে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি পারিবারিক মামলা করেন। মামলায় আল আমিনের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়। এমনকি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।

গত শনিবার বরগুনা থানার পুলিশ আল আমিনকে গ্রেফতার করে। রোববার আদালতে হাজির করলে সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে আসামিদের কারাগারে নেওয়ার পথে জেলা ও জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় আল আমিন হাতকড়া খুলে পালিয়ে যায়।

কোর্ট পরিদর্শক মিজানুর রহমান বলেন, হাত চিকন থাকায় হাতকড়া খুলে আসামি পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ আল আমিনকে খুঁজছে। তার পলায়নে পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৮:২১ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫ ৭১৫ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালাল আসামি

আপডেট সময় : ১২:১৮:২১ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫