admin
২৪ আগস্ট ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৬ জন

আসন পুনর্বহালের দাবিতে মোংলায় সর্বাত্মক অবরোধ চলছে

ফটোকার্ড ডাউনলোড করুন
160

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মোংলায় সড়কপথ অবরোধ ও হরতাল শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সময় রোববার (২৪ আগস্ট) ভোর ৫টা থেকে মোংলার চাঁদপাই, মাদ্রাসা রোড, কলেজ মোড়, উপজেলা পরিষদ, মোংলা বাসস্ট্যান্ডসহ মোংলার বিভিন্ন স্থানে সড়কের ওপর গাড়ি ও বাঁশ ব্যারিকেড দিয়ে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ চলছে।

ভোর ৫টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে বিকেল ৫টা পর্যন্ত। অবরোধের কারণে সড়ক ও নৌপথে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অচল হয়ে পড়েছে ইপিজেড, শিল্পকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার। বন্দর জেটির কার্যক্রম ও সড়ক পথে পণ্য পরিবহণও বন্ধ রয়েছে।

ভোর থেকেই রাস্তায় নেমে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। ফলে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি, অভ্যন্তরীণ যান চলাচলও বন্ধ রয়েছে।

এতে বাগেরহাট জেলার সঙ্গে অন্য সব স্থানের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ব্যবসায়ী ও দোকানদারেরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখেছেন।

মোংলা পৌর সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক আলহাজ মো: জুলফিকার আলী বলেন, বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে আমরা গেল ৩০ জুলাই থেকে আন্দোলন করে আসছি। কখনো সংবাদ সম্মেলন, কখনো রাজপথ অবরোধ আবার নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দেওয়া হয়েছে। এর পরেও নির্বাচন কমিশন তাদের প্রস্তাব থেকে ফিরে আসেনি। এ কারণে আমরা আজকে সর্বত্র অবরোধ ও হরতালের ডাক দিয়েছি।

সর্বস্তরের জনগণ আমাদের দাবির সপক্ষে অবস্থান নিয়ে হরতাল ও অবরোধ সফল করছেন। কোনো দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলছে না। মোংলা বন্দর এলাকারও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ।

তিনি আরো বলেন, অবরোধ সফল করতে ভোর থেকেই মোংলা নদীর খেয়া ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ইপিজেড কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। সড়কপথে যান চলাচল বন্ধ থাকায় শিল্পকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিস কার্যত অচল হয়ে পড়েছে। শুধুমাত্র জরুরি সেবা চালু রয়েছে। বাগেরহাট থেকে খুলনা-মাওয়া-ঢাকা রুটও বন্ধ হয়ে পড়েছে। এতে কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাট। আশা করি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নেবে। তা না হলে এর থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গেল ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব দিলে জেলার সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল ও চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে।

আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

কে কোন মন্ত্রণালয় পেলেন

মেজর হাফিজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা আজ থেকে শুরু

নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ

বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১০

চলছে ভোট গণনা

১১

বরগুনা-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, বামনায় উৎসবমুখর পরিবেশ

১২

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৩

স্ব-মিলে অভিযান: যুবদল সভাপতির মিল থেকে সরকারি গাছ জব্দ, তদন্তে বন বিভাগ

১৪

ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার

১৫

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: মাহদী আমিন

১৬

নির্বাচন ও গণভোট ঘিরে রংপুর বিভাগে র‍্যাব-১৩’র নিরাপত্তা প্রস্তুতি

১৭

লংগদু পশ্চিম বাইট্টা পাড়ায় ওয়ামী’র নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন

১৮

এমন একটি প্রতিদ্বন্দ্বী দল পেয়েছি, যারা মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে: নুরুল ইসলাম নয়ন

১৯

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ

২০