ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার Logo নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক ঘণ্টার বেশি রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ Logo সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, উপজেলা প্রকৌশলী বদলি Logo ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম Logo সীমানা প্রাচীর নেই, ব্যস্ত সড়কেই ঝুঁকি: কুশলনাথ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা

ইউএনওকে জানাবো বলায় জেলেকে পেটালো ইউপি সদস্য!

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩৮

লালমোহন (ভোলা) প্রতিনিধি :
জেলেদের জন্য ভিজিএফ চালের কার্ড করার নামে ৫/৬ হাজার করে টাকা নিয়েছিলেন এবং কার্ডও করে দিয়েছিলেন এক ইউপি সদস্য। তবে কয়েক কিস্তি চাল পাওয়ার তা বন্ধ হয়ে যাওয়ায় বিষয়টি ইউএনও কে জানাবে বলায় এক জেলকে মারধর করা হয়েছে। এমন অভিযোগ করেছেন ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ড মুন্সির হাওলা গ্রামের মো. রফিজল ইসলাম। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. আল মামুন। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।
ইউপি সদস্য আল-মামুন কর্তৃক মারধরের শিকার বৃদ্ধ মো. রফিজল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমি মাছ ধরার সঙ্গে জড়িত। তাই জেলে কার্ড করাতে মামুন মেম্বারের কাছে যাই। এসময় কার্ড করে দেওয়ার জন্য আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয় মেম্বার এবং জেলে কার্ড করে দিলে আমি পাঁচ কিস্তি চাল পাওয়ার পর তা বন্ধ হয়ে যায়। গত ১৩ মার্চ চাল না পাওয়ার বিষয়টি মামুন মেম্বারকে জানালে তিনি জানান; আপনি আর কোনো চাল পাবেন না। এসময় টাকার বিনিময়ে আমাকে জেলে কার্ড করা ও চাল দেয়া বন্ধ করে দেওয়ার বিষয়টি ইউএনওকে জানাবো বললে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে মামুন মেম্বার।
এদিকে নামপ্রকাশে অনিচ্ছুক ওই ওয়ার্ডের আরও কয়েকজন ভুক্তভোগী জানান, আমরা জানি সরকার বিনামূল্যে অসহায়দের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তবে মামুন মেম্বারের কাছে এসব সুযোগ-সুবিধা চাইতে গেলে আগে টাকার কথা বলেন। তার শর্ত অনুযায়ী টাকা দিলে সুবিধা মিলে, নয়তো মিলেনা।
এ বিষয়ে জানতে চাইলে বৃদ্ধ মো. রফিজল ইসলাম কে মারধরের ঘটনা স্বীকার করেন ইউপি সদস্য মো. আল মামুন। তবে টাকার বিনিময়ে সুযোগ-সুবিধা দেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
জানতে চাইলে লালমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বলেন, এসব ঘটনা আমার আগে জানা ছিল না। ঘটনার বিষয়ে আল মামুনকে জিজ্ঞাসা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ইউপি সদস্য কাউকে মারধর করলে ভুক্তভোগী ব্যক্তি থানায় মামলা করতে পারেন। এছাড়া ইউপি সদস্যের বিরুদ্ধে টাকার বিনিময়ে সরকারি সুযোগ-সুবিধার প্রদানের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:২০:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ইউএনওকে জানাবো বলায় জেলেকে পেটালো ইউপি সদস্য!

আপডেট সময় : ০৮:২০:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪