ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার Logo নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক ঘণ্টার বেশি রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ Logo সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, উপজেলা প্রকৌশলী বদলি Logo ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম Logo সীমানা প্রাচীর নেই, ব্যস্ত সড়কেই ঝুঁকি: কুশলনাথ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের খতিব কে পেটানোর অভিযোগ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৪

জেলা প্রতিনিধি।
ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ জমাদার ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে ওই ইউনিয়নের আলেম-ওলামাসহ সাধারণ মানুষকে পেটানোর অভিযোগ উঠেছে।

এলাকাবাসী সুত্রে জানা যায় প্রতিনিয়ত মানুষকে মারধর ও নির্যাতনের বিরুদ্ধে থানা এবং সিনিয়র নেতৃবৃন্দের নিকট অভিযোগ করেও থামানো যায়নি ইউপি চেয়ারম্যানকে।

১৯ জানুয়ারি শুক্রবার সকালে সরেজমিনে গেলা স্থানীয়রা ও মসজিদের মুসুল্লিরা অভিযোগ করে বলেন গত একমাসে চেয়ারম্যান সিরাজ জমাদারের হাতে মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন আবুবকরপুর ইউনিয়নের মসজিদের খতিব মাও. মাইনুল ইসলাম জিহাদী, মোটরসাইকেল ড্রাইভার সামছুদ্দিন, ব্যবসায়ী রাশেদ, মহিউদ্দিন, মো. কাদের, ইসমাইল কাজিসহ অসংখ্য সাধারণ মানুষ।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউদ্দিন হাওলাদার বলেন, চেয়ারম্যান হওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে উঠেছে সিরাজ জমাদার। তার ইচ্ছার বিরুদ্ধে গেলেই যে কাউকে মারধর করছেন। তিনি বলেন সিরাজ ইউপি চেয়ারম্যান আর আমি দলের সভাপতি, মানুষের উপর তার অত্যাচর-নির্যাতন চোখে দেখলেও আমিতো আর বিচার করতে পারিনা।
চেয়ারম্যান কর্তৃক সাধারণ মানুষকে মারধরের কথা স্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন মাষ্টার বলেন, ওনার জন্য আমাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। বিষয়টি আমরা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করেছি। আশা করছি অতি শীগ্রই চেয়ারম্যান সিরাজ জমাদারের নির্যাতনের হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে।
জানার জন্য অভিযুক্ত চেয়ারম্যান সিরাজ জমাদারের মুঠো ফোনে কল করলে সাংবাদিক পরিচয় পেয়ে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

দুলার হাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান ঘটনা শুনেছি আমি ছুটিতে আছি অভিযোগ দায়ের এর বিষয় কিছু বলতে পারব না। তিনি আরো বলেন আমি এই থানায় জয়েন করার পরে তার সাথে আমার দেখা হয়নি,তবে স্থানীয় ভাবে শুনেছি চেয়ারম্যান লোক ভালো না।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৮:১০ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের খতিব কে পেটানোর অভিযোগ

আপডেট সময় : ০১:১৮:১০ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪