ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo স্বচ্ছতা ও সাশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন দুই ইউএনও Logo পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল & কলেজ Logo লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন Logo লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম Logo লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন Logo মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী, রোপণ করলেন গাছের চারা Logo বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র Logo তজুমদ্দিনে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি Logo ২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার

ইরানে হামলার বিরোধিতা সুইজারল্যান্ডের, সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪২৮

ইরানে হামলার বিরোধিতা করে প্রতিক্রিয়া জানিয়েছে সুইজারল্যান্ড। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্টিন পফিস্টার বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মার্টিন পফিস্টার বলেন, ফেডারেল কাউন্সিলের মতে, ইরানের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমাদের দৃষ্টিতে এটি শক্তি প্রয়োগের ওপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে তারও লঙ্ঘন।

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান, যাতে বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়া যায়। সুইজারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, শক্তি প্রয়োগের নিষেধাজ্ঞা না মানা সব দেশকেই তিনি বোঝাচ্ছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও রয়েছে।

পফিস্টার বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আকাশপথে ইরানের ওপর হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা, ইরানের মতোই, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। সূত্র : আল-জাজিরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪৫:৫৫ অপরাহ্ণ, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২৯৮ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ইরানে হামলার বিরোধিতা সুইজারল্যান্ডের, সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান

আপডেট সময় : ০৬:৪৫:৫৫ অপরাহ্ণ, রবিবার, ৮ মার্চ ২০২৬