অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১৭ জন

ইসফাকের জায়গায় বিসিবি পরিচালক রুবাবা দৌলা

৬২৬
রুবাবা দৌলা
রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিতর্কিত মনোনয়নপ্রাপ্ত ইসফাক আহসানকে বাদ দিয়ে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা মতিন।

গতকাল সোমবার (৬ অক্টোবর) ঘোষিত নির্বাচনের ফলাফলে ইসফাক আহসানের নাম এনএসসি মনোনীত পরিচালক হিসেবে প্রকাশ পায়। কিন্তু তার রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরবর্তীতে সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই ইসফাককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনএসসি।

গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালনা পর্ষদে ২৫ জন পরিচালক থাকেন। এর মধ্যে ২৩ জন নির্বাচিত এবং ২ জন মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ।

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন রুবাবা দৌলা। তিনি দেশের নারীদের বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ নারী পুরস্কার অর্জন করেন।

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ

কেক তৈরিতে পচা ডিম,বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

সরকারের ১৮০ দিন: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কোন পথে?

দিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কে নিয়ে ফেসবুকে পোস্ট , রাতে যুবদল নেতাকে পিটিয়ে জখম

সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর ‎হামলা, প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ ‎

নতুন কুঁড়ি স্পোর্টসের অর্থ আত্মসাতের অভিযোগ মনপুরার ইউএনও আবু মুছার বিরুদ্ধে

লালমোহনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রূপগঞ্জে ইউনিয়নের প্রশাসক ও সদস্যদের সংবর্ধনা

সেফটিক ট্যাংকে নেমে মর্মান্তিক মৃত্যু, পঞ্চগড়ে ৮ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে গৃহবধূকে বর্বর নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

১০

ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী

১১

লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি

১২

মনপুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৩

লালমোহনে স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের চলাচলের পথে তালা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

১৪

নওগাঁর মহাদেবপুর ৯ ও ১০ নং চেরাগপুর ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌমাশিয়া বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

নওগাঁর মান্দা লক্ষ্মীরামপুর গ্রামে প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

১৬

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, সাড়ে ২৫ লাখ নকল সিগারেট জব্দ

১৭

আরাফাত রহমান কোকো: নীরবে চলে যাওয়া এক নিভৃতচারী ক্রীড়া সংগঠকের গল্প

১৮

যশোরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

১৯

স্বচ্ছতা ও সাশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন দুই ইউএনও

২০