পঞ্চগড় প্রতিনিধি:
১ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৭ জন

এজাহারভুক্ত আসামির ঠিকাদারিতে সদর থানার নতুন ভবন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

১১৯

পঞ্চগড় সদর থানার একটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও সদর থানার নতুন ভবন নির্মাণকাজের ঠিকাদারি করছেন আব্দুল হান্নান শেখ। উচ্চ আদালতের দেওয়া শর্তসাপেক্ষ আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি বলে অভিযোগ রয়েছে। অথচ প্রকাশ্যেই সরকারি নির্মাণকাজ তদারকি ও ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠছে।

জানা গেছে, হান্নান শেখ পঞ্চগড় শহরের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও ঠিকাদার। অতীতে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত হান্নান শেখ গত ৪ মে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেন। আদালতের নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তাকে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করতে হবে। একই সঙ্গে মামলার তদন্তে সহযোগিতা করা এবং কোনো সাক্ষীকে ভয়ভীতি বা প্রভাবিত না করার নির্দেশও দেওয়া হয়।

উচ্চ আদালতের আদেশের অনুলিপি গত ৩ জুন পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছায়। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগাম জামিনের মেয়াদ শেষ হলেও হান্নান শেখ এখন পর্যন্ত নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি।

স্থানীয়দের অভিযোগ, আদালতের শর্ত পূরণ না করলেও তিনি নির্বিঘ্নে প্রকাশ্যে চলাফেরা করছেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি কার্যক্রমও পরিচালনা করছেন। এমনকি পঞ্চগড় সদর থানার নির্মাণাধীন নতুন ভবনের কাজেরও নিয়মিত তদারকি করছেন। এরপরও তাকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনার কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মামলার বাদী বলেন, “উচ্চ আদালত তাকে শর্তসাপেক্ষে আগাম জামিন দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ করেননি। এরপরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সরকারি কাজ করছেন। আদালতের নির্দেশনা কার্যকর না হওয়ায় আমরা হতাশ। আইনের দৃষ্টিতে সবাই সমান হওয়া উচিত।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হান্নান শেখ বলেন, “আমি এখনো জামিন হইনি। আমি বিনা জামিনে রয়েছি। জামিন হলে সেখানে স্বাক্ষর দিতে হয়। আমি কোনো স্বাক্ষর দেইনি।”

নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চগড় আদালতের এক আইনজীবী বলেন, “আগাম জামিন স্থায়ী জামিন নয়। নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করা বাধ্যতামূলক। তা না করলে উচ্চ আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন সুরক্ষা কার্যকারিতা হারায় এবং মামলার আইনগত অবস্থান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়।”

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বিষয়টি উচ্চ আদালতের আদেশের কাগজপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে।”

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%8F%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AD%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০