অপরাধ

এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত — ইয়াসিন আরাফাত

  admin ২০ জুলাই ২০২৫ , ১:৩৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

৩১১

আজ শনিবার কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনসিপি)-এর পথসভায় দলটির নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা ঘটেছে। দলটির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর একটি বক্তব্যকে কেন্দ্র করে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় যুবশক্তির সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত বলেন, “যে সকল তথাকথিত সুশীল ব্যক্তি পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করছেন এবং একইসাথে বিএনপি নেতা সালাহউদ্দিনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার মত বক্তব্য ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই — একটু হিসাব মিলিয়ে নিন।”

তিনি আরও বলেন, “যারা রাজনৈতিক সমালোচনা সহ্য করতে পারেন না, শীর্ষ নেতার সমালোচনাকে ‘কটূক্তি’ বলে প্রচার করে কর্মসূচি দেন।যারা সাধারণ মানুষের ঘরে গিয়ে হুমকি ধামকি দেন— তারা আসলে ভিন্ন আরেকজন ‘হাসিনার’ অপেক্ষায় আছেন।”

“যারা কোনো রাজনৈতিক নেতাকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে চায়, টক শো থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে তারা রক্ষাকবচের ভূমিকা পালন করছেন, তা গণতান্ত্রিক শিষ্টাচার ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী,” বলেন তিনি।

এনসিপি নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box