ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক ঘণ্টার বেশি রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ Logo সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, উপজেলা প্রকৌশলী বদলি Logo ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম Logo সীমানা প্রাচীর নেই, ব্যস্ত সড়কেই ঝুঁকি: কুশলনাথ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ

এমন একটি প্রতিদ্বন্দ্বী দল পেয়েছি, যারা মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে: নুরুল ইসলাম নয়ন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৪৪

‎‎ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, দুর্ভাগ্যের বিষয় আমরা এমন একটি দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছি, যাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কোনো অবদান নেই। বরং স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা। ১৯৭১ সালে একদিকে ছিল দেশের মুক্তি ও স্বাধীনতার সংগ্রাম, অন্যদিকে তারা শৃঙ্খল ও নিপীড়নের সঙ্গে কাঁধ মিলিয়ে মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল এবং আমাদের মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে।
‎
‎সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদ পতনের নেতৃত্ব দিয়েছেন, এবং তাদের শৃঙ্খলবদ্ধ কার্যক্রমের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়েছেন। এই দল ফ্যাসিবাদের সঙ্গে একাকার হয়ে রাজনৈতিক রাজত্ব চালিয়েছে। তাদের রাজনীতি কোনো উন্নয়ন বা জনকল্যাণের জন্য নয়, বরং স্বার্থ ও ক্ষমতার জন্য।
‎
‎নয়ন বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র ভোট জয় করা নয়। আমরা চাই এই অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল পাক, শিক্ষিত ও সুস্থ সমাজ গড়ে উঠুক। চরফ্যাশন ও মনপুরার প্রতিটি গ্রামে শিক্ষার মান বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সড়ক, বিদ্যুৎ ও পানি সরবরাহের মান উন্নয়ন করা হবে। আমরা সকল ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষকে একত্রিত করে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করবো।
‎
‎তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের ভোটে নির্বাচিত হলে প্রতিটি পরিবারকে সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব। আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা আমাদের প্রাধান্য পাবে।
‎
‎জনসভায় চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন, ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন প্রমুখ।
‎
‎সমাবেশে চরফ্যাশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরআগে মিছিলে মিছিলে ২১টি ইউনিয়ন থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক জনসভায় অংশ নেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪৫:০৯ অপরাহ্ণ, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ ৩৫৮ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

এমন একটি প্রতিদ্বন্দ্বী দল পেয়েছি, যারা মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে: নুরুল ইসলাম নয়ন

আপডেট সময় : ০৭:৪৫:০৯ অপরাহ্ণ, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬