ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

কাউন্সিলরের নির্বাচনীয় সহিংসতার সংবাদ প্রকাশ করায় সংবাদ কর্মীকে হুমকি

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩৯

মোঃ শাকিল, স্টাফ রিপোর্টার:

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘটনায় দৈনিক যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি মো. আনোয়ার হোসেনকে মুঠোফোনে হুমকি দিয়েছেন বিজয়ী কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরী করেছেন যুগান্তর প্রতিবেদক।

নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৯ মে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় ‘নির্বাচন-পরবর্তী সহিংসতা, টঙ্গীতে অর্ধশতাধিক নারী-পুরুষ ঘরছাড়া’ শিরোনামে ২৯ মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দেয়া হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে, সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ২ এ উল্লেখিত সংজ্ঞায় উপবিধি (২) মোতাবেক নির্বাচনপূর্ব সময় অর্থ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ হতে নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সময়কাল। আচরণ বিধিমালার বিধি ১৮ অনুসারে কোন ব্যক্তি নির্বাচণ উপলক্ষে কোন নাগরিকের জমি, ভবন বা অন্য কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তির কোনরুপ ক্ষতি সাধন অনভিপ্রেত গোলযোগ ও উশৃঙ্খল আচরণ দ্বারা কারো শান্তি ভঙ্গ করতে পারবেনা। উল্লেখিত কার্যক্রম নির্বাচনী আইন, বিধিমালা, আচরণ বিধিমালা ভঙ্গ ছাড়াও প্রচলিত ফৌজদারি আইনের পরিপন্থী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. ইব্রাহীম খান জানান, ইসির প্রেরিত চিঠির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৮:২০ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ মে ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

কাউন্সিলরের নির্বাচনীয় সহিংসতার সংবাদ প্রকাশ করায় সংবাদ কর্মীকে হুমকি

আপডেট সময় : ০৬:০৮:২০ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ মে ২০২৩