admin
৯ জুন ২০২৩, ১০:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০ জন

কাল লালমোহনে শুরু হচ্ছে স্মার্ট কর্মসংস্থান মেলা প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী উদ্বোধক এমপি শাওন

ফটোকার্ড ডাউনলোড করুন
153

আরশাদ মামুন
ভোলার লালমোহনে আগামী কাল ১০ জুন শনিবার শুরু হচ্ছে স্মার্ট কর্মসংস্থান মেলা। সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন।আয়োজক সূত্রে জানা যায়, কর্মসংস্থান মেলাকে দু‘ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত কর্মসংস্থান সেমিনার। সেমিনারটি আইসিটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষিত তরুন তরুনীদের জন্য। কর্মসংস্থান সেমিনারের আকর্ষণ সমূহ হলো: ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক ধারণা। ফ্রিল্রান্সিং এ ক্যারিয়ার গড়তে পরামর্শ ও টিপস, ফ্রিল্রান্সিং শুরুর জন্য প্রয়োজনীয় দক্ষতা বিষয়ক ধারণা।সকল ফ্রিল্রান্সিং উদ্যোক্তাদের গল্প শোনার সুযোগ।   দ্বিতীয়ত কর্মসংস্থান মেলা ২০২৩ । মেলাটি যাদের জন্য আয়োজন করা হয়েছে।কমপক্ষে স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও চাকুরীপ্রার্থী। তথ্যপ্রযুক্তি খাতে ভবিষ্যতে যারা ক্যারিয়ার গড়তে আগ্রহী। তথ্য প্রযুক্তি বিষয়ে আগ্রহী শিক্ষার্থী তরুণ তরুণী।কর্মসংস্থান মেলার আকর্ষণ সমূহ হলো: দেশের প্রথম সারির ২০ টি আইসিটি কোম্পানীর উপস্থিতি। পছন্দমত কোম্পানীতে আবেদন, তাৎক্ষণিক ইন্টারভিউ এবং যাচাই বাছায়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তভূক্তি হওয়ার সুযোগ। ক্যারিয়ার বিষয়ে পরামর্শ ও টিপস। তথ্য প্রযুক্তি বিষয়ে সেমিনার ও আলোচনা।যেভাবে মেলায় অংশগ্রহণ করবেন: নিজ নিজ কলেজ থেকে নিবন্ধন করতে হবে। চাকুরী উৎসবে কোম্পানিতে আবেদন করতে ছবিসহ প্রিন্টেড বায়োডাটা/সিভি আনতে হবে। চাকুরীর আবেদন করতে সরাসরি স্টলে গিয়ে বায়োডাটা/ সিভি জমা দিতে হবে। ভেন্যুতে প্রবেশের সময় ছবিযুক্ত পরিচয়পত্র/শিক্ষার্থী পরিচয়পত্র দেখাতে হবে।মেলার আকর্ষণ সমূহ:  ৫০ জন নারী উদ্যোগতাদের অর্থ প্রদান।চাকুরীর Appointment ট্রেনিং এর সুবিধা এবং অন্যান্য।  এদিকে মেলায় অনুষ্ঠানে উপস্থিতির জন্য বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানালো পেট্রোল পাম্প মালিক সমিতি

আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

১০

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

১১

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১২

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১৩

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১৪

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৫

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৮

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৯

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

২০