admin
১৪ এপ্রিল ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩ জন

কোম্পানীগঞ্জে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফটোকার্ড ডাউনলোড করুন
80

নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত পপি আক্তার (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বালু জাফরের বাড়ির আব্দুস সাত্তার রিপনের স্ত্রী।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, গুক্রবার ভোর ৫টার দিকে পপি স্বামীর বসত ঘরের নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের পিতা আব্দুল মালেক জানান, কয়েক বছর আগে পারিবারিক ভাবে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বালু জাফরের বাড়ির আব্দুস সাত্তার রিপনের সাথে তার মেয়ের বিয়ে দেয়া হয়ে। শ্বশুর বাড়িতে মেয়ে সুখে-শান্তিতে ছিল। তার শ্বশুর পরিবারের সদস্যরা ভালো ছিল। ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে সে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তবে তিনি তার মেয়ের আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে চাঞ্চল্য স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

লংগদুতে এলজিইডি’র ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে স্থানীয়দের অভিযোগ।

অর্ধসমাপ্ত ব্রিজে থমকে আছে দুরছড়ি বাজারের বাণিজ্য, চরম দুর্ভোগে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

মনপুরায় ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ তৈরী পোস্টকে কেন্দ্র করে হামলা: গুরুতর আহত ৩

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

ইরানি মিসাইলে আরবদের ঘুম হারাম, অনিশ্চিত পথে বিশ্ব

জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ হাজার টাকা জরিমানা

১০

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১২

দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি দেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান : রাষ্ট্রপতি

১৩

ইরানে হামলার বিরোধিতা সুইজারল্যান্ডের, সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান

১৪

বোরহানউদ্দিন টবগীতে কিশোর গ্যাংয়ের দূর্ধর্ষ চুরি, চোরাইকৃত মালসহ আটক ২জন

১৫

রায়পুরে সেফটিক ট্যাংকে শিশুর মরদেহ উদ্ধার, সুষ্ঠু তদন্ত দাবি আসামি পক্ষের

১৬

টঙ্গীতে সাংবাদিক জয়নাল আবেদীনের বাসায় দুর্বৃত্তদের হামলা।

১৭

লালমোহনে ২০ পিস ইয়াবাসহ আটক ২

১৮

লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড

১৯

লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান ২০ হাজার টাকা জরিমানা

২০