ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও Logo গাইবান্ধায় ভেজাল জিরা মজুদের অভিযোগে দুইজন গ্রেপ্তার, জব্দ ২ হাজার ২০০ কেজি জিরানী Logo লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম, সম্পাদক ফয়সাল Logo ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর Logo হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী Logo সিরাজগঞ্জে নদীভাঙনের তাণ্ডব: রাতের আঁধারে বিলীন প্রাথমিক বিদ্যালয়, হুমকিতে শতশত বসতবাড়ি Logo তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক Logo কুষ্টিয়ায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে বিআরটিএ’র প্রশিক্ষণ Logo গাইবান্ধায় দীর্ঘদিনের জমি বিরোধ মীমাংসা, এলাকায় স্বস্তি ফিরেছে Logo টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও

অনলাইন ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩

ভোলার চরফ্যাশন উপজেলায় খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ প্রকল্পে সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ। সরকারি অর্থের সঠিক ব্যবহার ও আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি)-এর আওতায় সুবল ডাক্তার বাড়ি থেকে সুন্দরী ব্রিজ পর্যন্ত ৩ দশমিক ৭ কিলোমিটার খাল পুনঃখননের জন্য মোট ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রকল্পের কাজ নির্ধারিত গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হলেও প্রাক্কলনের তুলনায় কম ব্যয়ে কাজ শেষ হয়। ফলে ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা সাশ্রয় হয়। পরবর্তীতে সরকারি বিধি অনুযায়ী পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

খাল পুনঃখনন কাজ শেষে প্রকল্প এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। পরিদর্শন শেষে তারা খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং কাজের গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন।

ইউএনও রোমানা আফরোজ বলেন, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়েছে। সরকারি অর্থের অপচয় রোধ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সাশ্রয় হওয়া সম্পূর্ণ অর্থ কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

    খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও

    আপডেট সময় : ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬