ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কালিয়াকৈরে স্কুলের পরিচালকের বাড়িতে হামলা-ভাংচুর, ছেলেকে অস্ত্র ধরে লুটপাট Logo লালমোহনে ইয়াবাসহ আটক ৪ Logo লালমোহনের চৌরাস্তার মোড়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান Logo নিটারে এলসিবির বিশেষ সেশন, গুরুত্ব পেল ক্যারিয়ার ও নেটওয়ার্কিং Logo লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন। সভাপতি জাহিদ – সম্পাদক সুমন Logo লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন

গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩৬

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ থানার গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার মো.ম মিলন (৩৪) উপজেলার নাজির নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

শুক্রবার (৯ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,২০০৯ সালে আসামি মিলন তার অপর সহযোগীদের সহায়তায় ভিকটিম মারুফাকে অপহরণ করে। এরপর ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মিলন সহ অপর আসামিদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আসামি মিলন সহ আরও দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। পরে মিলন গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেয়। র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সেনবাগ থানায় হস্তান্তর করে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪৮:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ৯ জুন ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৮:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ৯ জুন ২০২৩