ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo স্বচ্ছতা ও সাশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন দুই ইউএনও Logo পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল & কলেজ Logo লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন Logo লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম Logo লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন Logo মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী, রোপণ করলেন গাছের চারা Logo বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র Logo তজুমদ্দিনে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি Logo ২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার

গোপালপুরে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, ভাংচুর ও লুটের অভিযোগ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭০

টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশীয় অস্ত্র দিয়ে সাগর আহাম্মেদকে (১৭) কুপিয়ে রক্তাক্ত জখম করে দোকান লুটপাট করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লক্ষীপুর বাজারে এসএল উচ্চ বিদ্যালয়ের গেইটসংলগ্ন সোহেল কসমেটিক্স এন্ড টেলিকমের ভিতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছেলের বাবা সোহেল রানা বাদী হয়ে অজ্ঞাতসহ ১২জনকে আসামী করে গোপালপুর থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার পঞ্চাশ, চকসোনামুদি ও শাপলাবাড়ী গ্রামবাসীর সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের যাতায়াতের অন্যতম মাধ্যম লক্ষীপুর বাজার। গত মঙ্গলবার সন্ধ্যায় বিরোধের সূত্র ধরে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করে। এ সময় পঞ্চাশ গ্রামের আল আমিন (২৫), খাজা মিয়া (৩৬), কায়সার (৩৮), দুলাল মিয়া (৩৬), হামজা মিয়া (২৫), আল আমিন (২৩), জন মিয়া, সাকিল মিয়া (২০), জনি মিয়া (২২), চকসোনামুদি গ্রামের মুকুল মিয়া (২৪) ও আসিফসহ অজ্ঞাতনামা আরোও ৩০/৩৫ জন পূর্ব পরিকল্পিতভাবে হাতে দেশীয় অস্ত্র রামদা, চায়নিজ কুড়াল, চাপাতি, লোহার রড, কাঠের চলা ইত্যাদি নিয়ে সোহেল রানার দোকানে হামলা চালিয়ে ছেলে সাগর আহাম্মেদকে পিটিয়ে আহত করে। দোকান ভাংচুর ও লুটপাট করে। তারা দোকান থেকে বিকাশ ব্যবসার চার লক্ষ পচাত্তর হাজার টাকা, পনের হাজার টাকা দামের ফেক্সিলোডের ৩টি মোবাইল নিয়ে যায়। এ ছাড়াও ওয়াল্টনের ফ্রীজ, ফটোকপির মেশিন, সুকেজ, চেয়ার টেবিলসহ দোকানের বেড়ার টিন ভাংচুর করে আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকার ক্ষতি সাধন করে। আহত ছেলের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে খুন জখমের ভয়ভীতি ও হুমকি দিয়ে তারা চলে যায়। পরে আহত সাগর আহাম্মেদকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০০:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ১০২ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

গোপালপুরে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, ভাংচুর ও লুটের অভিযোগ

আপডেট সময় : ০৬:০০:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২