অন্যান্য

গোপালপুরে এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ এর গণসংযোগ ও পথসভা

  admin ১১ জুন ২০২৩ , ৭:৫৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

১৭১

মোঃ নুর আলম, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে গোপালপুর উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নে পথসভা করেছেন এমপি পার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে পথসভা ও সরকারের উন্নয়ন মূলক লিফলেট বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

শনিবার বিকেলে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শত-শত জণগণের সমর্থনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।সভায় বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদল তরফদার, সহ সভাপতি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ বাবু সরন দত্ত, ভূঞাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বাছিদ মন্ডল, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইউব আলী মোল্লা,সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ফলদা ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ, বাছেদ আকন্দ সহ যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগ এসময় উপস্থিত ছিলো।

Facebook Comments Box