নোয়াখালী প্রতিনিধিঃ সানজিদা হক অনু
৩ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৪ জন

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

৩৭৫

চট্টগ্রামে সিএমপি’র বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি, ইয়াবা ও অন্যান্য সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা পুলিশের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার চালিতাতলী বাজার সংলগ্ন আমিন উল্লাহ হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্রগ্রামের ওয়াজেদিয়া মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও একই এলাকার মো. জসিম (৩৫)।

অভিযান সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বায়েজিদ বোস্তামী থানা এলাকার চালিতাতলী বাজার সংলগ্ন আমিন উল্লাহ হাজী বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায়, আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা সেখানে অবস্থান করছিল।
একপর্যায়ে ভোর রাতের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ১টি বিদেশি এসএমজি (ম্যাগাজিনসহ) ১টি দেশীয় পাইপগান, ৪৫৫ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ১৪টি শর্টগানের কার্তুজ ও ১টি খালি কার্তুজ, ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট, চাপাতি, রামদা, ছোরা ও কাঁচিসহ ধারালো অস্ত্র, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, পাওয়ার ব্যাংক ২টি বডি ওয়ার্ন ক্যামেরা, অস্ত্রের কিট বক্স, স্প্রে কিট, টুলবক্স ড্রিল মেশিন, পলিথিন সিল মেশিন, ১টি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জামসহ ২জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় বড় সাজ্জাদের ভাইয়ের ছেলে মোহাম্মদ ও কেইস ইকবালসহ আরও কয়েকজন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

১০

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

১১

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

১২

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

১৩

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৪

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৬

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৭

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৯

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

২০