admin
৩০ আগস্ট ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৪ জন

চরফ্যাশনে জমিজমা বিরোধে হামলায় ৩ জন আহত করার অভিযোগ

[ppsp_buttons]

ভোলার চরফ্যাশনে জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আলহাজ আবুল কাসেম সর্দারের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মৃত সেফের আলী সর্দারের ছেলে রুমিজ সর্দার (৫৫), বশির সর্দার (৪৫) ও জসিম সর্দার (৪০) রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী রুমিজ সর্দার অভিযোগ করে বলেন, তাদের পরিবার প্রায় ৫০ বছর ধরে ওই বসতবাড়ি ভোগদখল করে আসছেন। কিন্তু সরকার পতনের পর থেকে কামরুল সর্দার ও শাখাওয়াত সর্দার বসতবাড়ি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হলেও শনিবার সকালে কামরুল ও শাখাওয়াতের নেতৃত্বে স্বপন সর্দার, কাকন হাওলাদারসহ ২০–২২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে তারা তিন ভাই গুরুতর আহত হন।

অন্যদিকে কামরুল সর্দার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ছোট ভাই আমাদের নারিকেল গাছের নারিকেল পাড়তে গেলে রুমিজ সর্দার ও তার ভাইয়েরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদেরও তিনজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি।”

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

১০

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১১

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

১২

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

১৩

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৪

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

১৫

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৬

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

১৭

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

১৮

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১৯

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

২০