ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ Logo সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, উপজেলা প্রকৌশলী বদলি Logo ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম Logo সীমানা প্রাচীর নেই, ব্যস্ত সড়কেই ঝুঁকি: কুশলনাথ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪৪

স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা এবং দক্ষ শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে দিনব্যাপী বর্ণাঢ্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর মাঠে এ মেলার আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর রেইজ (RAISE) প্রকল্পের আওতায় আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এ মেলার আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা যায়, রেইজ প্রকল্পের মাধ্যমে ভোলা জেলার বিভিন্ন গ্রামীণ এলাকার প্রান্তিক তরুণ-তরুণীদের দক্ষ ও অভিজ্ঞ কারিগরের অধীনে ওস্তাদ-শিষ্য পদ্ধতিতে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষানবিশি কার্যক্রম সফলভাবে সম্পন্নকারীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সংযোগ স্থাপন করাই ছিল এ মেলার মূল উদ্দেশ্য। চাকরি মেলায় প্রায় ১০টি প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করে।
মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি.এস.এম. ফিদা হাসান, এফডিএ পরিচালনা পরিষদের সদস্য ও সাংবাদিক নাছিউর রহমান, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া, এফডিএ-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর নাথ দেবনাথসহ সংস্থাটির বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা অত্যন্ত জরুরি। প্রথাগত শিক্ষার পাশাপাশি প্রায়োগিক কারিগরি প্রশিক্ষণ এবং সরাসরি চাকরি মেলার আয়োজন বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী আয়োজিত এ মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আয়োজক প্রতিষ্ঠান পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) আশা প্রকাশ করে, এ মেলার মাধ্যমে চরফ্যাশনের বহু দক্ষ ও যোগ্য বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর টেকনিক্যাল অফিসার মোহাম্মদ নেওয়াজ শরিফ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৭:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

আপডেট সময় : ১২:৩৭:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৯ জুন ২০২৬