admin
২০ মে ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৯ জন

চিংড়ির রেনু পোনা ও জেলী পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ আটক-২

ফটোকার্ড ডাউনলোড করুন
170

মোঃ রুবেল খান, মোংলা বাগেরহাট:

অভিযানে চিংড়ির রেনু পোনা ও জেলী পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ ২ জনকে আটক করছে কোষ্টগার্ড পশ্চিম জোন।

শনিবার (২০ মে) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এইচ এম এম হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন রুপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় ০১ টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৮৪ লক্ষ পিস চিংড়ি পোনা ও চালকসহ ২১ জনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু পোনা রুপসা উপজেলা মৎস্য কর্মকর্তা এর প্রতিনিধির উপস্থিতিতে রুপসা নদীত অবমুক্ত করা হয় এবং আটককৃতদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে আজ সকড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক বাইনাখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময়

চিংড়ি মাছে জেলী পুশ করার সরঞ্জমাদি (২ বালতি ময়দা গোলানো পানি, ০৭ কেজি ময়দা এবং ০৭টি সিরিঞ্জ) সহ ২ জন ব্যবসায়ী চিংড়িতে জেলী পুশকরা অবস্থায় আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ শাহিন সানা (৪০) ও শ্রী জয় প্রকাশ (২৫)।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার জন্য কয়রা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলমান আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০