admin
২৫ জুন ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২২ জন

ছেলের ওষুধ কিনতে গিয়ে নছিমনের ধাক্কায় বাবার মৃত্যু

ফটোকার্ড ডাউনলোড করুন
410

নোয়াখালীর হাতিয়াতে বেপরোয়া গতির নছিমনের ধাক্কায় এক ব্যাটারি চালিত অটোরিকশা আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও আহত হয়েছেন ২জন।

মঙ্গলবার (২৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চৌমুহনী বাজার টু চরচেঙ্গা বাজার প্রধান সড়কের কাজির বাজার এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাছির উদ্দিন (৪৫)। তিনি একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মৃত শাহে আলমের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার চরচেঙ্গা বাজার থেকে ওছখালী বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। নাছির ওই অটোরিকশায় করে ছেলের জন্য ওষুধ কিনতে ওছখালী বাজারের উদ্দেশ্য রওয়ানা দেয়। যাত্রা পথে অটোরিকশা বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চরচেঙ্গা বাজার প্রধান সড়কের কাজির বাজার এলাকায় পৌঁছে। তখন একটি শ্যালো ইঞ্জিলচালিত নছিমন অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে রিকশা দুমড়ে মুচড়ে যায়। নাছির সড়কে ছিটকে পড়ে মাথায়,হাতে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহত নাছিরের মরদেহ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নছিমন জব্দ করা হয়েছে।  নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আগনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০