ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ছেলের সৌদি যাত্রার আগেই বাবার মৃত্যু, একই দিনে দুই ভিন্ন গন্তব্যে বাবা-ছেলে Logo দৈনিক কলমের কন্ঠের লালমোহন প্রতিনিধি মো. মাকছুদ উল্যাহ আর নেই Logo লালমোহনে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি Logo নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Logo তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত ১ Logo পুকুর ইজারা নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ Logo কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ Logo ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo ঘুমের ব্যাঘাত করায় নবজাতককে হত্যা করল মা

ছেলের সৌদি যাত্রার আগেই বাবার মৃত্যু, একই দিনে দুই ভিন্ন গন্তব্যে বাবা-ছেলে

স্টাফ রিপোর্টার:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩১

শুক্রবার সকালে ছেলের সৌদি আরব যাওয়ার ফ্লাইট। স্বপরিবারে ছেলেকে বিমানবন্দরে বিদায় জানাতে ঢাকায় এসে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে এক আত্মীয়ের বাসায় অসুস্থ হয়ে মারা গেছেন লালমোহন প্রেসক্লাবের সিনিয়র কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক মাকছুদ উল্যাহ।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মাকছুদ উল্যাহ পরিবারের সদস্যদের নিয়ে লালমোহন থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ঢাকায় পৌঁছে তারা গাজীপুরে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাকছুদ উল্যাহর আকস্মিক মৃত্যুতে বিদেশগামী যাত্রী তার ছোট ছেলে আশিকসহ পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শুক্রবার সকালে তার মরদেহ নিজ বাড়ি লালমোহনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

তবে এই ঘটনার সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো—শুক্রবার সকালে যখন বাবার মরদেহ গাজীপুর থেকে লালমোহনের পথে রওনা হবে, ঠিক সেই সময়ই ছেলে আশিক সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে উড়াল দেবেন।

একজন বাবার শেষ গন্তব্য নিজ বাড়ির পথে, আর ছেলের গন্তব্য জীবিকার সন্ধানে সৌদি আরব। একই সময়ে বাবা-ছেলের এই দুই ভিন্ন গন্তব্য পরিবারের শোককে যেন আরও ভারী করে তুলেছে।

মাকছুদ উল্যাহর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন লালমোহন প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০০:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ছেলের সৌদি যাত্রার আগেই বাবার মৃত্যু, একই দিনে দুই ভিন্ন গন্তব্যে বাবা-ছেলে

আপডেট সময় : ০৭:০০:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬