নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা):
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬২ জন

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ

ফটোকার্ড ডাউনলোড করুন
251

ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, এমন লোককে এমপি বানানো যাবে না, বিদেশীদের সাথে তারা কথা বলতে পারবে না। শুধু মুখের দিকে হা করে তাকিয়ে থাকবে। কোন কিছু বলতে পারবে না। জামায়াতে ইসলামীর দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা নেই। তারা ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে ব্যর্থ হবে। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে সুষ্ঠু ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ পরিচালনা করতে পারবে এবং দেশের উন্নয়ন হবে। আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে মহিলারা ফ্যামেলি কার্ড পাবেন। সেখানে মহিলারা প্রতি মাসে আড়াই হাজার করে টাকা পাবেন হাত খরচের জন্য। কৃষকদের দেয়া হবে কৃষি কার্ড। কৃষকেরা বিনামূল্যে সার, ঔষুধ ও উপকরণ বিনামূল্যে পাবে। এছাড়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের রাষ্ট্রিয় কোষাগার থেকে বেতন ভাঁতা দেওয়া হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে লালমোহনের সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, ডক্টর ইউনুস নোবেল বিজয়ী ভালো লোক, দেশে বিদেশে তার সুনাম রয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার কোন অভিজ্ঞতা না থাকায় গত দেড় বছরে দেশের কোন উন্নয়ন করতে পারেনি। জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি আরো বলেন, এই দলটি ৪৭ সালে পাকিস্তান গঠনের বিরোধিতা করেছে এবং ৭১ সালে বাংলাদেশ গঠনেও বিরোধিতা করেছিলো।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এসময় উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১১

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১২

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৩

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৫

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৬

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৭

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৮

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৯

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

২০