ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ

কঠোর হচ্ছে শিক্ষকদের আন্দোলন, এবার এক দফা ঘোষণা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬০৬

আগের তিন দফা দাবি থেকে সরে এসে এবার সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে কঠোর আন্দোলনের শুরুর হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার রাতের মধ্যে তিন দফা দাবি পূরণের প্রজ্ঞাপন না জারি হলে বৃহস্পতিবার সকাল থেকে এক দফা দাবিতে সর্বাত্মক আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা।

বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে তিন ঘণ্টার অবরোধ শেষে শহীদ মিনারে ফিরে এ ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ‘বুধবারের মধ্যে আমাদের তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে আমরা আর তিন দফায় থাকব না। বৃহস্পতিবার সকাল থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করবেন।’

আন্দোলনরত শিক্ষকরা সরকারকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি না মানলে তারা শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

এর আগে তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকায় উন্নীত করা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার তিন দফা দাবি জানিয়েছিলেন। রোববার থেকে টানা চার দিন শাহবাগ ও শহীদ মিনারে অবস্থান, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষকরা বলছেন, সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ মানে দেশের প্রায় ৩১ হাজার এমপিওভুক্ত প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পদ সরকারের কাছে হস্তান্তর এবং প্রায় ছয় লাখ শিক্ষক-কর্মচারীকে রাজস্ব খাতে আত্তীকরণ করা। এতে শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা ফিরবে এবং শিক্ষার্থীরা কম খরচে মানসম্পন্ন শিক্ষা পাবে বলে তাদের দাবি।

বাংলাদেশ শিক্ষক ফোরাম-বিটিএফের সভাপতি ও আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুল্লাহ রাজু বলেন, ‘সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হলে শিক্ষক-কর্মচারীরা সরকারি নিয়মে সুযোগ সুবিধা পাবেন। সে ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামের শিক্ষক কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ, শতভাগ উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা পাবেন। আর জাতীয়করণের মাধ্যমে শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে।’

চতুর্থ দিনের মত অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষক-কর্মচারীরা বুধবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বিকাল রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন। পরে সন্ধ্যায় শহীদ মিনারে এসে অবস্থান নেন।

দাবি মেনে নিতে বুধবার সরকারকে দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দাবি পূরণ না হওয়ায় পূর্বঘোষিত ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালনে দুপুর তারা শাহবাগ মোড় আটকে দেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ১২:৩৩:০৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৪২৪ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

কঠোর হচ্ছে শিক্ষকদের আন্দোলন, এবার এক দফা ঘোষণা

আপডেট সময় : ১২:৩৩:০৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫