অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬ জন

জুলাই সনদে একমত, ভিন্নমত স্পষ্টভাবে উল্লেখ থাকবে: সালাহউদ্দিন

ফটোকার্ড ডাউনলোড করুন
128

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই সংস্কার সারা জাতি চায়, আমরাও চাই। যে দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক, তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে।

তিনি বলেন, আমরা সবাই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে, নোট অব ডিসেন্ট আছে, সেগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে—কী কী বিষয়ে, কীভাবে নোট অব ডিসেন্ট আছে। কারণ নোট অব ডিসেন্ট দেওয়ার এখতিয়ারের জন্যই আমরা ঐকমত্য কমিশনে আলাপ-আলোচনা করেছি।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। এর আগে প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছিলেন বিভিন্ন বিষয়ে। তিনি আহ্বান জানিয়েছেন, যাতে সবাই অংশগ্রহণ করে এবং এটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ করা যায়।

তিনি আরও বলেন, আমরা সবাই এতে সম্মত হয়েছি। যদিও সব বিষয়ে কথা বলার সুযোগ হয়নি, কয়েকজন বক্তব্য রেখেছেন, সব দল অংশগ্রহণ করেনি। আমি আমার বক্তব্যে বলেছি, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমরা যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছি। জুলাই জাতীয় সনদ প্রণয়নসহ অন্যান্য কর্মকাণ্ডের লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা।

তিনি যোগ করেন, জুলাই জাতীয় সনদের সঙ্গে নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই। তবে এই সংস্কার সারা জাতির প্রত্যাশা। যে দলই ক্ষমতায় আসুক, এটি বাস্তবায়ন করতেই হবে।

গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা চাই এই গণভোটে জনগণের পক্ষ থেকে একটি সার্বভৌম এখতিয়ার ও কর্তৃত্ব প্রদান করা হোক, যাতে এটি জাতীয় সংসদের ওপর বাধ্যতামূলক হয়। জনগণ যে সংস্কারের পক্ষে রায় দেবে, সেটি যেন সংসদ গ্রহণ করে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদে গণভোটের বিষয়ে একটাই প্রশ্ন থাকতে হবে—জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, জনগণ তার পক্ষে আছে কি না। আমরা আশা করি, এই গণভোটে না ভোটের পরিমাণ হাতে গোনা যাবে, কারণ পুরো জাতি সংস্কারের পক্ষে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংসদকে এমন একটি গাঠনিক ক্ষমতা প্রদান করবে, যার অনুবলে সংসদে গৃহীত কোনো সংস্কার বা সংশোধনী বিচার বিভাগ চাইলেও বাতিল করতে পারবে না। এটাই গণভোটের মূল ভিত্তি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা অপেক্ষায় আছি আগামী ১৭ অক্টোবর আমাদের ঐতিহাসিক দলিল জুলাই জাতীয় সনদ সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে। এরপর এই দলিল জাতির জন্য উন্মুক্ত করা হবে। পরবর্তী সময়ে ঐকমত্য কমিশন বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে বিভিন্ন সুপারিশ দেবে।

তিনি আরও বলেন, সেই সুপারিশের অংশ হিসেবে আমরা প্রস্তাব করেছি—গণভোটের দিনই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এতে জুলাই জাতীয় সনদের সব প্রস্তাব, ঐকমত্য ও নোট অব ডিসেন্টসহ, বাস্তবায়নের পথ সুগম হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

কে কোন মন্ত্রণালয় পেলেন

মেজর হাফিজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা আজ থেকে শুরু

নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ

বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১০

চলছে ভোট গণনা

১১

বরগুনা-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, বামনায় উৎসবমুখর পরিবেশ

১২

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৩

স্ব-মিলে অভিযান: যুবদল সভাপতির মিল থেকে সরকারি গাছ জব্দ, তদন্তে বন বিভাগ

১৪

ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার

১৫

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: মাহদী আমিন

১৬

নির্বাচন ও গণভোট ঘিরে রংপুর বিভাগে র‍্যাব-১৩’র নিরাপত্তা প্রস্তুতি

১৭

লংগদু পশ্চিম বাইট্টা পাড়ায় ওয়ামী’র নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন

১৮

এমন একটি প্রতিদ্বন্দ্বী দল পেয়েছি, যারা মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে: নুরুল ইসলাম নয়ন

১৯

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ

২০