ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার Logo আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার Logo ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ

ঠাকুরগাঁওয়ের যুবলীগ সভাপতি আপেলের নামে সংবাদ প্রকাশের প্রতিবাদে সকল বেসিক ট্রেড ইউনিয়নের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২০

মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের নামে কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ও নিউজ ২৪ টেভিতে “ঠাকুরগঁওয়ে আপেল আতঙ্ক” শিরোনামে খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলার সকল বেসিক ট্রেড ইউনিয়নের আয়োজনে বুধবার (২৮ শে ডিসেম্বর )
প্রেসক্লাব দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী বাটলার স্বাক্ষরিত লিখিত বক্তব্য পড়ে শোনান ট্রাক মালিক সমিতির সভাপতি মো: আসাদুজ্জামান। তিনি বলেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের নামে উল্লেখিত পত্রিকা ও টিভি চ্যানেলে অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকৃতপক্ষে গত ১৮ অক্টোবর ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস) এর জেলা কমিটির মতবিনিময় সভায় বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা ও বাজুসের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিজনেস এডিটর রুহল আমিন রাসেল উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলকেও আমন্ত্রণ জানানো হয়। তবে মতবিনিময় সভার ব্যানারে আপেলের নাম উল্লেখ না থাকায় স্থানীয় স্বর্ন ব্যবসায়ি ও স্বর্ণ কারিগররা উপস্থিতজনের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। এ সময় রুহুল আমিন রাসেল আপেলের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে উপস্থিত লোকজনের চাপের মুখে তিনি উপস্থিত স্বর্ণ ব্যবসায়িদের নিকট ক্ষমা চান। এরই ফলশ্রুতিতে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করে ভিত্তিহীন তথ্য দিয়ে আপেলের বিরুদ্ধে এ জাতীয় সংবাদ পরিবেশন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি খয়রুল, জেলা ট্রাক ট্যাংকলরী পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস) এর ঠাকুরগাঁও জেলঅ সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক খোকন কুমার রায় সহ জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ও নিউজ ২৪ টিভিতে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলকে নিয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মান্নান হত্যা, আপেলের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জেলা বিএনপির সহ সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীরর বাড়ি দখল, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সাসলা পেয়ালায় জমি দখল এবং দেবীপুর ইউনিয়নের ৯ বিঘা জমি দখল সহ নানা দূর্ণীতির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ঠাকুরগাঁওয়ের যুবলীগ সভাপতি আপেলের নামে সংবাদ প্রকাশের প্রতিবাদে সকল বেসিক ট্রেড ইউনিয়নের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২