admin
১১ জুন ২০২৩, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আহত-৪

ফটোকার্ড ডাউনলোড করুন
142

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার (পাগলু)’র ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় জন আহত হয়েছেন আরও ৪।

রোববার(১১জুন) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদের খতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দীন (৫৫) ও আরাজি চন্দনচহট মালি বস্তি গ্রামের মৃত দরবারুর ছেলে আবুল হোসেন (৬৭)।
আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৫), আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল (৪০), ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হাবিবুর রহমান (৩৬) ও রাণীশংকৈল উপজেলার মহেশপুর গ্রামের সহিদুল ইসলাম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে একটি নছিমন ও একটি থ্রিহুইলার (পাগলু) বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তার দিকে যাচ্ছিল। হঠাৎ করে অন্যদিক থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। এতে প্রথমে পাগলুর সাথে মুখোমুখি ধাক্কা লাগে। আর এসময় পিছনে থাকা নছিমন এসে পাগলুকে ধাক্কা দেয়। এতে পাগলু ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই পাগলুর যাত্রী আলিম উদ্দীন মারা যান।

পরে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও বাকিদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ১ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান।

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান জানান, ঘটনাস্থলে আলিম উদ্দীন ও পরে দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার (পাগলু) উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানালো পেট্রোল পাম্প মালিক সমিতি

আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

১০

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

১১

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১২

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১৩

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১৪

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৫

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৮

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৯

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

২০