admin
১৮ জুন ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭০ জন

ঠাকুরগাঁওয়ে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন কর্মশালা

ফটোকার্ড ডাউনলোড করুন
165

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের মৃত্যুর ঝুঁকি কমাতে ও ভিটামিনের ঘাটতি পূরণে আগামীকাল ১৮ জুন দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার পাচঁটি উপজেলায় ১ হাজার ৩৩৮টি কেন্দ্রে মোট ২ লাখ ২০ হাজার ৮০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে ওরিয়েন্টেশনে জানানো হয়।

শনিবার (১৭ জুন) দুপুর আড়াই টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহম্মেদের সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় সিভিল সার্জনের স্বাক্ষরিত এক লিখিত কাগজে এসব তথ্য সাংবাদিকদের পাঠ করেন জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো. ইফতেখায়রুল ইসলাম।

তিনি আরও জানান, জেলার মোট ৫ টি উপজেলার ১৭৭টি ওয়ার্ডে ১ হাজার ৩৩৮টি টিকা কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৩০০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৪ হাজার ৫০০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

১ হাজার ৩৩৮টি টিকাদান কেন্দ্রে মাঠ পর্যায়ে ১৫৮ জন স্বাস্থ্যসহকারি, ১৩৮ জন পরিবার কল্যাণ সহকারি, ২ হাজার ৭৯০ জন স্বেচ্ছাসেবক এবং প্রথম সারির ১৬৮ জন সুপারভাইজার থাকবেন। এসব কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরে যদি কোন শিশুর সমস্যা দেখা দেয় তাহলে তাৎক্ষণিক চিকৎসকের কাছে যাওয়ার এবং ছয় মাস বয়সী শিশুদের মায়ের দুধ পানের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ানো, দুধদানকারী মায়েদের হলুদ ও রঙিন শাকসবজি এবং ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল খাওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান।

এসময় সাংবাদিকদের মধ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, প্রবীন সাংবাদিক আব্দুল লতিফ, শাহীন ফেরদৌস, সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১০

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১১

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১২

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৩

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৪

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

১৫

ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা

১৬

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

১৮

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা

২০