মোহাম্মদ জাফর মিয়া,বরগুনা জেলা প্রতিনিধি :
২৪ নভেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯০ জন

ঢাকা–গামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ২

ফটোকার্ড ডাউনলোড করুন
425

বরগুনা সদর থানার সোনার বাংলা এলাকায় আজ রবিবার বিকেল ৫টা ১৫ মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।

প্রত্যক্ষদর্শী জানিয়েছে, উত্তর দিক থেকে বরগুনা গামী মোটরসাইকেলের তিনজন আরোহী ছিল কিন্তু দক্ষিণ দিক থেকে আশা ঢাকা গামী হানিফ পরিবহন বেপরোয়া গতিতে রাস্তার উল্টো পাশে চলে গেলে মোটরসাইকেলে ধাক্কা লাগে, ওই সময় তিনজন আরোহী সহ মোটরসাইকেলটি ছিটকে পার্শ্ববর্তী কচুরিপানা ভর্তি খাদে পড়ে যায় এবং তাৎক্ষণিক স্থানীয়রা এসে আহতদের বরগুনা সদর হাসপাতালে প্রেরণ করেন। হানিফ পরিবহনের যাত্রীদের সাক্ষাৎকারে জানা যায়, বরগুনা থেকে ছেড়ে আসার পর থেকেই বাসচালক বেপরোয়াভাবে গাড়িটি চালাচ্ছিল। সোনার বাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল সহ তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর কাছাকাছি থাকা স্থানীয় লোকজন আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এর মধ্যেই রুহুল আমিন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান বলে নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ফিরোজ মেম্বার।

দুর্ঘটনার পর মোটরসাইকেল এবং হানিফ পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে বরগুনা সদর থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছে ঘটনাস্থলে থাকা পুলিশ প্রশাসন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০