তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।
২৩ ডিসেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৬ জন

তজুমদ্দিনের চাচড়ায় দোকানে হামলা ও মারপিটে আহত ৪ জন হাসপাতালে ভর্তি।

৮১৭

ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের আনন্দ বাজারে একটি দোকানে হামলা, লুটপাট ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে চাচড়া ইউনিয়নের আনন্দ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, একই এলাকার ইয়াসিনের ছেলে মান্না, নুরনবীর ছেলে তুহিন, মোতাহারের ছেলে শরীফ, শাহীন, আকবরসহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে দোকানে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকান মালিক তাজউদ্দিন বাহার ও তার পিতা জয়নাল শিকদারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এ সময় দোকান থেকে নগদ প্রায় ৩২ হাজার টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। স্বজনদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযুক্ত মান্না ও ইব্রাহিম বলেন, বাজারে মারামারি হয়েছে তবে দোকানের মালামাল লুটপাটের কোন ঘটনা হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন জানান, উভয় পক্ষের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলমান ছিল। চলতি মাসেই বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের তারিখ নির্ধারিত ছিল। সোমবার সন্ধ্যায় বাজারে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে বাহার শিকদার ও জয়নাল শিকদার মারাত্মকভাবে আহত হন।
এ বিষয়ে তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%A4%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১০

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

১১

যশোরে বিজিবি র সফল অভিযান

১২

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

১৩

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১৪

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১৬

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৭

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৮

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৯

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২০