admin
১ আগস্ট ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৮ জন

তজুমদ্দিনে নিখোঁজের ৪ দিন পর জখম চিহ্নিত লাশ উদ্ধার: হত্যার অভিযোগ

ফটোকার্ড ডাউনলোড করুন
328

ভোলার তজুমদ্দিনে রহস্যজনক নিখোঁজের ৪ দিন পর বাড়ির বাগানের পরিত্যক্ত পুকুর থেকে বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের হাতেপায়ে, বুকে ও চোখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে তজুমদ্দিন থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। গত মঙ্গলবার ২৯ জুলাই বিকালে বাকপ্রতিবন্ধী মোঃ কবির নিজ এলাকা শম্ভুপুর বাংলাবাজার এরিয়া থেকে তিনি নিখোঁজ হন।

নিহত বাকপ্রতিবন্ধী মো. কবির (৩৫) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের নাজিমুদ্দিন রাঢ়ি বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। সে ৪ সন্তানের জনক। সংসারে তার বৃদ্ধ মা ও স্ত্রী রয়েছে। তিনি দিনমজুরির কাজ করতেন।

কবিরের বৃদ্ধ মা রোকেয়া বেগম জানান, আমার বোবা ছেলে মঙ্গলবার বিকালে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খুঁজেছি। সে ইশারা ইঙ্গিতে কথা বলে। এমনকি কারও কাছে খাবারটুকুও চেয়ে নিতে পারে না। ৪টা নাতি নাতনি নিয়ে কার কাছে যাবো। কারা আমার বোবা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের আগের দিন (সোমবার) জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তার চাচা ও চাচাতো ভাইদের সাথে ঝগড়া হয়। সেদিন বিকালে নিহত কবিরকে তার চাচাতো ভাই মোঃ রাসেল (২৩), মোঃ রিয়াজ (৩০), তাদের বন্ধু মোঃ আলাউদ্দিন (৩০) মিলে কবিরকে বাগানে ডেকে নিয়ে স্প্রিং অস্ত্র বের করলে তিনি দৌড়ে বাসায় এসে কাঁপতে থাকেন। এবং পরিবারসহ স্থানীয় কয়েকজনকে অবগত করেছেন।

নিখোঁজের পরেরদিন তার ঘরের সামনে পাওয়া একটি চিরকুটে তাকে হত্যা করা হয়েছে ও পরবর্তীতে তার ছোট ভাই মোঃ কামরুলকেও হত্যা করা হবে উল্লেখ রয়েছে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, সংবাদ পেয়ে পুলিশের টিম পুকুরে ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০