ভোলার তজুমদ্দিনে নৌবাহিনীর নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভোররাতে উপজেলার কাজিকান্দি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, অভিযানকালে মোঃ রিয়াজ (৩৫) এবং মোঃ রাশেদ (২১) নামের দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ আদায়, প্রাণনাশের হুমকি ও চুরির একাধিক মামলা রয়েছে। থানা সূত্র আরো জানায়,যৌথ অভিযান শেষে আটক দুই আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা জানান, উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নৌবাহিনী নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক...
৬৫৮
ভোলার তজুমদ্দিনে নৌবাহিনীর নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভোররাতে উপজেলার কাজিকান্দি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, অভিযানকালে মোঃ রিয়াজ (৩৫) এবং মোঃ রাশেদ (২১) নামের দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ আদায়, প্রাণনাশের হুমকি ও চুরির একাধিক মামলা রয়েছে।
থানা সূত্র আরো জানায়,যৌথ অভিযান শেষে আটক দুই আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা জানান, উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নৌবাহিনী নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।