ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার Logo নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক ঘণ্টার বেশি রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ Logo সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, উপজেলা প্রকৌশলী বদলি Logo ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম Logo সীমানা প্রাচীর নেই, ব্যস্ত সড়কেই ঝুঁকি: কুশলনাথ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা

তজুমদ্দিনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৪

তজুমদ্দিন প্রতিনিধি।।
ভোলার তজুমদ্দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (৭ অক্টোবর) বিকালে ৪টায় তজুমদ্দিন উপজেলা ও প্রেসক্লাব চত্বরে শিক্ষকরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
তজুমদ্দিন উপজেলা ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. মহিউদ্দিনের  সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের বিভিন্ন মেয়াদে বৈষম্য নিরশনে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও কোন সুফল পাইনি। দীর্ঘ ১০ বছর পূর্বে ২০১৫ সালে সর্বশেষ জাতীয় পে স্কেল ঘোষণা করে ২০টি গ্রেডে বেতন নির্ধারিত হয়েছিল। সেখানেও প্রাথমিক শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হন। ওই সময় ২০ থেকে ১১ তম গ্রেড পর্যন্ত বেতনের গ্রেড ব্যবধান নির্ধারিত হয়েছিল ৮শত টাকা। অথচ দশম গ্রেড থেকে ব্যবধান রাখা হয়েছে সর্বোচ্চ ১২ হাজার  টাকা। যার ফলে ১৩ তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের জীবনমানের কোন উন্নয়ন ঘটেনি।
এক দফা এক দাবি জানিয়ে শিক্ষক নেতারা আরো বলেন, ১০ম গ্রেড,আমাদের দাবি নয়, অধিকার। জরিপ, ভোটগ্রহণসহ রাষ্ট্রীয় নানা কাজে আমরা প্রাথমিকের শিক্ষকবৃন্দ নিয়মিত কর্তব্য পালন করে আসছি। একটি আদর্শ এবং সুশিক্ষিত জাতিই দেশকে এগিয়ে নিতে পারেন। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্রুত সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪১:১৫ অপরাহ্ণ, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

তজুমদ্দিনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪১:১৫ অপরাহ্ণ, সোমবার, ৭ অক্টোবর ২০২৪