
ভোলা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
সোমবার (১৫ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য হাসপাতালের সামনে পেট্রোল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ফারুক ও সঙ্গীয় ফোর্স একটি সিএনজিতে তল্লাশি চালান। এ সময় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,মো. আইয়ুব আলী (৩২), পিতা: মো. নুরুল ইসলাম পালোয়ান, ঠিকানা: চার মন্তাজ, রাঙ্গাবালী
মোর্শেদ আলম মিস্ত্রী (৩১), পিতা: কুট্টি মিস্ত্রী
কামরুল ইসলাম (২৮), পিতা: মো. রফিকুল ইসলাম, ঠিকানা: টবগী ইউনিয়ন, বোরহানউদ্দিন
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ আইচা থানায় মামলা (নং-২, তারিখ: ১৬/০৭/২০২৫) রুজু করা হয় এবং বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অপরুপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No tags found for this post.
মন্তব্য করুন