পঞ্চগড় প্রতিনিধি:
২৯ মে ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৭ জন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

২১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদের বড় চালান উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন তাতীপাড়া এলাকার মৃত মেছের শেখের ছেলে আব্দুর রহিম (৫২) ও তার ছেলে রুবেল ইসলাম (৩১)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রুবেল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির শয়নকক্ষের ধানের স্তুপ থেকে ৯ বোতল এবং পাশের গোয়ালঘর থেকে আরও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে রুবেল ইসলামকে খাটের নিচ থেকে আটক করা হয়। এসময় দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার, এসআই তপন রায়, এসআই ইমরান, এসআই নাসিম, এসআই সচিনসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ডে তার পিতা আব্দুর রহিমও সহযোগী হিসেবে সম্পৃক্ত ছিলেন।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ১৫ বোতল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে দেবীগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে দুই লাখ টাকা অনুদান দিলেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংগঠন

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

রাজশাহীতে পরিক্ষা খারাপ হওয়ায় তরুণীর আত্মহত্যা

ম্যারাডোনাকে ছুঁয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আলভারেজের

ঘাসেও ব্যবসা, বিশ্বকাপ ঘিরে ফিফার নতুন পরিকল্পনা

সতর্ক স্পেন কোচ, তবে কৌশল বদলাতে নারাজ

রাস্তা নয়, যেন ধানের ক্ষেত! মণিরামপুরের ঝাপায় কাঁচা সড়কে চরম দুর্ভোগ, উন্নয়ন থেকে বঞ্চিত হাজারো মানুষ

লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ

নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ফয়সাল আহমদ

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

১০

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১১

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

১২

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১৩

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

১৪

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

১৫

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

১৬

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

১৭

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

১৮

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১৯

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

২০