আব্দুল্লাহ আল মামুন, যশোর:
১৩ জুলাই ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

রাস্তা নয়, যেন ধানের ক্ষেত! মণিরামপুরের ঝাপায় কাঁচা সড়কে চরম দুর্ভোগ, উন্নয়ন থেকে বঞ্চিত হাজারো মানুষ

২০

যশোরের মণিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের ঝাপা পূর্ব ভাসমান সেতু থেকে দক্ষিণ মিস্ত্রীপাড়া হয়ে ঝাপা বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে কাঁচা থাকা এ সড়কটি সামান্য বৃষ্টিতেই কাদার সাগরে পরিণত হয়। কোথাও কোথাও বড় বড় গর্ত ও উঁচু-নিচু অংশের কারণে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ এ সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। দেশের অধিকাংশ এলাকায় কাঁচা রাস্তা পাকা হলেও ঝাপার এই সড়কটি এখনও কাঁচাই রয়ে গেছে। ফলে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, বৃষ্টি হলেই রাস্তাজুড়ে কাদা জমে যায়। জরুরি প্রয়োজনে ভ্যান বা ইজিবাইক পাওয়া যায় না। বিশেষ করে অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে চরম সংকটে পড়তে হয়।
ঝাপা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের জামায়াতের সভাপতি অভিযোগ করে বলেন, “নির্বাচনের আগে সংসদ সদস্য গাজী এনামুল হক রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”একই এলাকার আরেক বাসিন্দা বলেন, “প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। রাস্তার এমন বেহাল অবস্থার কারণে রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি পাকা করে চলাচল উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ নেওয়া হোক।
এ বিষয়ে জানতে চাইলে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক বলেন, “ঝাপা এলাকার ওই সড়কের বিষয়টি আমার নজরে রয়েছে। স্থানীয় মানুষের দুর্ভোগের কথা আমি জানি। খুব দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইনশাআল্লাহ, সড়কটি উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়।”

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে দুই লাখ টাকা অনুদান দিলেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংগঠন

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

রাজশাহীতে পরিক্ষা খারাপ হওয়ায় তরুণীর আত্মহত্যা

ম্যারাডোনাকে ছুঁয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আলভারেজের

ঘাসেও ব্যবসা, বিশ্বকাপ ঘিরে ফিফার নতুন পরিকল্পনা

সতর্ক স্পেন কোচ, তবে কৌশল বদলাতে নারাজ

রাস্তা নয়, যেন ধানের ক্ষেত! মণিরামপুরের ঝাপায় কাঁচা সড়কে চরম দুর্ভোগ, উন্নয়ন থেকে বঞ্চিত হাজারো মানুষ

লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ

নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ফয়সাল আহমদ

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

১০

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১১

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

১২

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১৩

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

১৪

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

১৫

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

১৬

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

১৭

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

১৮

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১৯

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

২০