ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ Logo দক্ষিণ আইচায় কর্মজীবনের অবসানে সম্মাননা ও ভালোবাসায় সিক্ত তিন গুণী শিক্ষক। Logo ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন মতিন কিরন Logo রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তেজনায় দিনভর অচলাবস্থা Logo পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলের চেষ্টার অভিযোগ, উত্তেজনা Logo কুষ্টিয়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার আটক Logo তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী Logo চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলা, গ্রেফতার ১ Logo সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী Logo উত্তাপ ছড়াচ্ছে সিরাজগঞ্জের এনায়েতপুর হাট: কাঁচা মরিচ ৩৮০, বেগুন ১২০ টাকা

দক্ষিণ আইচায় কর্মজীবনের অবসানে সম্মাননা ও ভালোবাসায় সিক্ত তিন গুণী শিক্ষক।

‎আনিসুর রহমান
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭০

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া দুই গুণী শিক্ষককে বিদায় সংবর্ধনা এবং প্রয়াত এক শিক্ষককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।
‎মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল কাশেম শাহ এবং সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম ফারুক-কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রয়াত সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মো. আবদুস ছালাম-কে মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হয়।
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্যাহ-এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ আইচা থানা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম (ছুট্রো), চরমানিকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম, বিএনপি নেতা আবদুল মন্নান হাওলাদার, পশ্চিম ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, জালাল আহমদ কলেজের প্রভাষক মো. ইলিয়াস, নীলিমা জ্যাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন আরিফ এবং চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউনুস (বিএসসি)।
‎বক্তারা বলেন, সংবর্ধিত তিন শিক্ষক তাঁদের দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নেও তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের কর্মনিষ্ঠা, সততা, আদর্শ ও শিক্ষার প্রতি আন্তরিকতা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মানপত্র পাঠ, শিক্ষকদের কর্মময় জীবনের স্মৃতিচারণ, বিদায়ী শিক্ষকদের অনুভূতি প্রকাশ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
‎এ সময় প্রয়াত শিক্ষক মো. আবদুস ছালাম-এর শিক্ষা ও সমাজে অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

    দক্ষিণ আইচায় কর্মজীবনের অবসানে সম্মাননা ও ভালোবাসায় সিক্ত তিন গুণী শিক্ষক।

    আপডেট সময় : ১০:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬