ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

​১৯ কিলোমিটার কাঁচা রাস্তা, খেসারত ৩০০ মিটারে: এনায়েতপুরে নিত্যদিনের যানজটে অচল জনজীবন

​চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৫২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানাধীন এনায়েতপুর দক্ষিণপাড়া তালতলা হাটখোলা রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদ থেকে এনায়েতপুর হাট কসাই পট্টি ভেজাইলা মোড় পর্যন্ত মাত্র ৩০০ মিটার এই ক্ষুদ্র অংশটিতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের।

​স্থানীয়দের মতে, এই দীর্ঘদিনের যানজটের মূল কারণ লুকিয়ে রয়েছে একটি সংযোগ সড়কের বেহাল দশায়। এনায়েতপুর মন্ডলপাড়া থেকে শাহজাদপুরের কৈজুরী পর্যন্ত দীর্ঘ ১৯ কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারীকে বিকল্প হিসেবে এই একটিমাত্র সংকীর্ণ রাস্তা ব্যবহার করতে হচ্ছে।

মন্ডলপাড়া-কৈজুরী ১৯ কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় যানবাহনগুলো সেই রুটে না গিয়ে বাধ্য হয়ে কেন্দ্রীয় বড় জামে মসজিদ সংলগ্ন সড়ক দিয়ে যাতায়াত করছে। মাত্র ৩০০ মিটারের এই সড়কটিতে ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি যানবাহন চলাচল করায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্থবিরতা নেমে আসছে।

সংলগ্ন এলাকায় বড় জামে মসজিদ, এনায়েতপুর হাট ও কসাই পট্টির মতো জনবহুল স্থান থাকায় মানুষের আনাগোনা সবসময়ই বেশি থাকে, যা যানজটকে আরও তীব্র করে তুলছে। “মাত্র ৫ মিনিটের পথ পার হতে এখন আধঘণ্টারও বেশি সময় লেগে যায়। মন্ডলপাড়া থেকে কৈজুরী রাস্তাটি যদি পাকা করা হতো, তবে এই সামান্য ৩০০ মিটার রাস্তায় এভাবে মানুষের ভোগান্তি পোহাতে হতো না।”

​এলাকাবাসীর আকুল আবেদন, দ্রুত এনায়েতপুর মন্ডলপাড়া থেকে শাহজাদপুর কৈজুরী পর্যন্ত ১৯ কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকা করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক। এই দীর্ঘ সড়কটির সংস্কার ও উন্নয়ন করা সম্ভব হলে তালতলা হাটখোলা রাস্তার ওপর থেকে যানবাহনের অতিরিক্ত চাপ কমবে এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নজরদারি এখন সময়ের দাবি।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ০৩:২২:২৯ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

​১৯ কিলোমিটার কাঁচা রাস্তা, খেসারত ৩০০ মিটারে: এনায়েতপুরে নিত্যদিনের যানজটে অচল জনজীবন

আপডেট সময় : ০৩:২২:২৯ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬